ভোট প্রদানে আখেরাতের জবাবদিহিতা: আমার চুড়ান্ত কথা!
বৃহত্তর সুন্নি জোটের অধিকাংশ আসনে জনপ্রিয় ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। বিশেষ করে কয়েকটি আসনে মাঠ পর্যায়ে অত্যন্ত জনপ্রিয় তরুণ আলেমদের মনোনয়ন দেয়া হয়েছে। এদেরকে ভোট দেয়া অপরিহার্য।
কেননা, সুন্নি জোটের এ সকল জনপ্রিয় প্রার্থীদের আসনে অন্যান্যদের মধ্য থেকে যারা লড়ছেন তাদের অধিকাংশই —
- হয় বাতিল, অথবা বাতিলকে সমর্থন করে।
- বাতিলের সহযোগী অথবা বাতিল প্রতিষ্ঠা করার জন্য কাজ করে।
- হকের বিরোধী অথবা হককে বিনাশ করতে তৎপর।
- বাতিলের পক্ষ অবলম্বনকারীদের সমর্থন ও সহযোগিতা কিংবা সহায়তা করে বা করবে।
- নির্বাচিত হলে বাতিলের পক্ষে হকের বিরুদ্ধে অবস্থান নেয়ার সম্ভাবনা কিংবা আশঙ্কা আছে।
- নির্বাচিত হওয়ার পর হকের উপর আক্রমণকারীদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন দেবে কিংবা সহযোগিতা করবে অথবা দেখেও দুনিয়াবি স্বার্থ ও ক্ষমতার কারণে নীরবতা পালন করবে।
তাই সুন্নি জোটের এ সকল জনপ্রিয় প্রার্থীদের ভোট দেয়া অপরিহার্য।
(ভোটে তাঁরা পাস করুক আর ফেল করুক। কারণ, আল্লাহর কাছে পাসের মাপকাঠি দুনিয়াবি জয়-পরাজয় নয়। ইতিহাসের অনেক পরাজয়ই আল্লাহর কাছে বিজয় হিসেবে চিহ্নিত হয়েছে।)
যারা বিভিন্ন ছুতো বের করে সুন্নি জোটের প্রার্থীদের ভোট না দিয়ে বাতিলপন্থীদের সমর্থন দেবেন, তারা জেনে রাখুন— বাতিলের পক্ষে এই সমর্থন মানে:
(১) জালিম ও জুলুমের সাথে থাকা:
مَن مشى مع ظالمٍ ليُعينه وهو يعلم أنَّه ظالم فقد خرج من الإسلام.
অর্থ: "তোমাদের যে কেউ জালিমের সাথে থাকবে তাকে সহযোগিতা করার জন্য, অথচ সে জানে সে জালিম—তবে সে যেন ইসলাম থেকেই বের হয়ে গেল।" (তাবরানী)
(২) বাতিলকে সহযোগিতা করা নিষিদ্ধ:
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُדْوَانِ
অর্থ: "তোমরা নেক ও তাকওয়ার ভিত্তিতে একে অপরের সাহায্য করো। অন্যায়, পাপ ও সীমালঙ্ঘনের ভিত্তিতে একে অপরকে সাহায্য করো না।" (সুরা মায়েদা)
(৩) প্রতিটি কাজের হিসাব দিতে হবে:
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره
অর্থ: "তোমাদের মধ্যে জাররা পরিমাণ যে ভালো করবে তা সে পাবে এবং যে জাররা পরিমাণ মন্দ করবে তা সে পাবে।" (সুরা জিলজাল)