"একটি জঘন্য পাপ এবং ভেঙে যাওয়া সংসার! 💔 জানুন হুরমাতে মুসাহারাত বা বৈবাহিক সম্পর্ক হারাম হওয়ার কঠিন বিধানটি।"


❓ এক বোনের প্রশ্ন:
এক মেয়েকে তার শ্বশুর ধর্ষণ করলো (জোর পূর্বক)। এখন এই স্ত্রীর বিধান কি? সে কি তার স্বামীর জন্য হালাল হবে? বিস্তারিত দলিল সহকারে জানতে চাই।
❑ উত্তর:

পাপিষ্ঠ পিতার এ ঘৃণ্য কর্ম দ্বারা ছেলের জন্য স্বীয় স্ত্রী হারাম হয়ে যাবে কি না? এ বিষয়ে চার ইমামের মাঝে দু’টি মত রয়েছে।

১. হানাফী ও হাম্বলী মাযহাব: ইমাম আজম আবূ হানীফা (রহঃ) এবং ইমাম আহমাদ বিন হাম্বল (রহঃ)-এর মতে ধর্ষণ করার দ্বারা ছেলের জন্য উক্ত স্ত্রী হারাম হয়ে যাবে। ইমাম মালেক (রহঃ)-এর একটি কওলও এটি।

الحنابلة: أما وطء الشبهة والزنا فإنه تثبت به حرمة المصاهرة على الصحيح من المذهب، فمن زنى بإمرأة حرمت عليه أمها وبنتها وحرمت على أبيه وابنه
(كتاب الفقه على المذاهب الأربعة، كتاب النكاح)
📖 কুরআনের ব্যাখ্যায় ইমাম রাজী (রহঃ)

ইমাম রাজী (রহঃ) আয়াতের অধীনে বিধান লিখতে গিয়ে লিখেন:

قَوْله تَعَالَى وَلا تَنْكِحُوا مَا نَكَحَ آباؤُكُمْ مِنَ النِّساءِ قَدْ أَوْجَبَ تَحْرِيمَ نِكَاحِ امْرَأَةٍ قَدْ وَطِئَهَا أَبُوهُ بِزِنًا أَوْ غَيْرِهِ إذْ كَانَ الِاسْمُ يَتَنَاوَلُهُ حَقِيقَةً فَوَجَبَ حَمْلُهُ عَلَيْهَا
অনুবাদ: আল্লাহ তাআলার বাণী “যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না” আবশ্যক করছে ঐ মহিলাকে বিবাহ করা, যার সাথে তার পিতা সহবাস করেছে জিনার মাধ্যমে বা অন্যকোনভাবে। যেহেতু নিকাহ শব্দটির আসল অর্থ সহবাস। তাই আসল অর্থে এটিকে নিহিত করাই আবশ্যক।
(আহকামুল কুরআন লিররাজী-২/১৩৬, সূরা নিসা-২২)
📜 সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণের ফাতওয়া

সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ইমরান বিন হুসাইন (রাঃ) জিনাকে হুরমাতে মুসাহারাত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। (আহকামুল কুরআন লিররাজী-২/১৩৭)

যে সকল তাবেয়ীগণ একই ফাতওয়া প্রদান করতেন:

  • হযরত হাসান বসরী (রহঃ)
  • হযরত কাতাদা বিন দাআমা (রহঃ)
  • সাঈদ বিন মুসাইয়িব (রহঃ)
  • সুলাইমান বিন ইয়াসার (রহঃ)
  • সালেম বিন আব্দুল্লাহ (রহঃ)
  • মুজাহিদ (রহঃ)
  • আতা (রহঃ)
  • ইবরাহীম নাখয়ী (রহঃ)
  • আমের (রহঃ)
  • হাম্মাদ (রহঃ)

এছাড়াও সমর্থন করেছেন ইমাম মুহাম্মদ (রহঃ), ইমাম আবু ইউসুফ (রহঃ), ইমাম যুফার (রহঃ), ইমাম সুফিয়ান বিন সাঈদ সওরী (রহঃ), ইমাম আওযায়ী (রহঃ) সহ প্রমূখ মুহাদ্দিস ও ফক্বহগণ।

⛔ চূড়ান্ত সিদ্ধান্ত:
প্রশ্নে বর্ণিত অবস্থায় ছেলের জন্য তার স্ত্রী চিরতরে হারাম হয়ে যাবে।
— মু. আমির হামজা সিদ্দিকী
🔔 আপনার মহা-উপকারের জন্য পেইজটি ফলো দিয়ে রাখুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন