❤️ হুজুরের বউ হইতে আগ্রহী ❤️
যেসব নারীরা তাদের উদ্দেশ্যে কিছু কথা
কিছু আপুরা এতোই আগ্রহী হুজুরের বউ হতে, তাই তাদের ফেইসবুক আইডির নাম হয় এইরকম:
- ☞ হুজুরের বউ হবো
- ☞ হুজুরের অপেক্ষায়
- ☞ হুজুরের হুজুরনি
- ☞ হুজুরের পেয়ার
- ☞ বিয়ের পর বউ নিয়ে কাপল ভিডিও বানাবে, বউয়ের সাথে পিক তুলে ফেইসবুকে আপলোড দিবে?
- ☞ মাদ্রাসা পড়ুয়া টিকটকার হুজুর?
- ☞ মাদ্রাসায় পড়ুয়া কিছু বখাটে হুজুর?
- ☞ ভন্ড মাজার পুজারী হুজুর?
- ☞ ভন্ড দেওয়ান বাগীর ভক্ত হুজুর?
- ☞ ভন্ড কুতুববাগি ভক্ত হুজুর?
- ☞ কিংবা চারিত্রিক সমস্যাগ্রস্থ হুজুর?
হুজুর বা দাড়ি টুপি ওয়ালা না খুঁজে যার মধ্যে দ্বীনদারিত্ব আছে তাকেই বেছে নেওয়া উচিত।
হুজুর বা আলেম, মাদ্রাসায় পড়ুয়া দাড়ি টুপি বা পোশাকের কারণে কেউ দ্বীনদার হয়ে যান না। শুধু বাহ্যিক দাড়ি-টুপি বা লেবাস দেখে কাউকে দ্বীনদার মনে না করে, বরং তার চরিত্র, সততা, আমল ও ইসলামের মূল বিধি-নিষেধ পালনের বিষয়গুলো যাচাই করে দ্বীনদার বা ধার্মিক ব্যক্তি খোঁজা উচিত।
ইসলামে বাহ্যিক লেবাস এর চেয়ে অন্তরের তাকওয়া ও কর্মের শুদ্ধতা বেশি গুরুত্বপূর্ণ। দাড়ি-টুপি ইসলামের সুন্নাত ও আলামত, কিন্তু এর মানে এই নয় যে, লেবাসধারী ব্যক্তিই একমাত্র দ্বীনদার।
যার চরিত্রে সততা আছে, আমানতদারিতা আছে, হালাল-হারামের জ্ঞান এবং মানুষের প্রতি সুব্যবহার রয়েছে, তাকেই প্রকৃত দ্বীনদার হিসেবে গণ্য করা উচিত।
আপনি নিজে দ্বীনদার ও পরহেজগার হলে আল্লাহ আপনার জন্য তেমন জীবনসঙ্গীই মিলিয়ে দেবেন।
🌹 আমিন 🌹
